শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুর্নবাসন করতে চায় তাহলে তারা আবারও বিপদে পড়বে। এটি দেশের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে। 

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজেটিভ বক্তব্য দিচ্ছেন।

আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। কিন্তু তিনি একটি ভুল করে গেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠিত করে। 
তিনি বলেন, যে বাকশালী কায়েম করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মাটিতে এনে দিয়ে গেছেন। তার খেসারত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে।

আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিনগুলো কত কষ্টে কেটেছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে ১/১১-এর সময় আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল।
গণভোটের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে তিনি দাবি করেন।

মার্চ ফর দাঁড়িপাল্লার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের জামায়াতের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ আরও অনেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়