শিরোনাম
◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই: ববি হাজ্জাজ (ভিডিও)

এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাজনীতি অনেক বড় মাপের জিনিস। এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়।

কিন্তু অনুদান আপনাকে কে দেবে? কেন দেবে?’ সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমার কথা যদি বলি— আমার দল গত ৮ বছর ধরে আর আমি রাজনীতিতে গত ১৫ বছর ধরে, আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয়স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়। অনেকেই যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাট অনুদান দেয়।’

ববি বলেন, ‘আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না। তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান।আপনি আস্তে আস্তে বাড়বেন।’ 

ববি আরো বলেন, ‘আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে আট বছর আগে যদি এক্সাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা।’

  • সর্বশেষ