শিরোনাম
◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

মনিরুল ইসলাম : দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান  ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রথমবারের মতো এই শ্রদ্ধা নিবেদন করেন।

রিজভী বলেন, তার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হবে তার অগ্রাধিকার। তিনি নেতাকর্মীদের গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং -এর নেতৃত্বে সরকার গঠন করেছে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে।

দলের জনপ্রিয়তা প্রসঙ্গে রিজভী বলেন, ও -এর জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিএনপির ভিত্তিকে শক্তিশালী করেছে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান দলের প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব নতুন কর্মসূচি গ্রহণ করেছে, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন, তবে তাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেউ যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে। বরং জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রিজভী জোর দিয়ে বলেন, বিএনপি জনস্বার্থের বাইরে কোনো কাজ করবে না এবং সরকারের প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ