শিরোনাম
◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নজরুলের মতোই অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ : চীফ হুইপ 

মনিরুল ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও দ্রোহী চেতনার সঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতৃত্বের প্রসঙ্গ টেনে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে আজকের বাংলাদেশে যে নেতৃত্ব প্রয়োজন, তা দিচ্ছেন তারেক রহমান।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চীফ হুইপ বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। একইসঙ্গে তিনি প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের প্রতীক। নজরুল যুগে যুগে জন্ম নেন না; তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি মানুষের মাঝে বেঁচে থাকেন। তিনি দাবি করেন, বর্তমান সময়ে অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। গুম, আয়নাঘর, জেল-জুলুমের মতো ঘটনাগুলো মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে থেকে তারেক রহমান ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নজরুলের আদর্শ তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, নজরুল কেবল একটি সম্প্রদায়ের কবি নন; তিনি সর্বজনীন মানবতার কবি। তাঁর লেখায় যেমন দ্রোহ আছে, তেমনি রয়েছে প্রেম ও মানুষের মৌলিক অধিকারের কথা। জীবদ্দশায় যথাযথ মূল্যায়ন না পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন এবং নজরুলের আদর্শ ধারণ করার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের সংকট থেকে উত্তরণ রাতারাতি সম্ভব নয়। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময় ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণকে ধৈর্য ধরে দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষ ও সংকট কাটিয়ে উঠে দাঁড়িয়েছিল। বর্তমান সময়েও একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ আব্দুল মালিক, এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন, এমপি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ।

আলোচনা সভায় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ