শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে জানালেন ডা. জাহিদ (ভিডিও)

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে জানালেন ডা. জাহিদ

মনিরুল ইসলাম  : আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার ১৩ জানুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি। বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্লান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন।

তিনি আরও বলেন, ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন, ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়