শিরোনাম
◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ ◈ ইউরোপিয়ান নারী ফুটবলে বা‌র্সেলোনা জিত‌লো চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা  ◈ হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ ◈ দেশজুড়ে বাড়ছে নৃশংস হত্যা-ধর্ষণ, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ◈ আমার বাবা মনসুর আ‌লি খান এক চোখ ঢেকে  ৭০ রান করেছিলেন, কলকাতায় এসে আবেগঘন  সাইফ আ‌লি খান ◈ লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি! ◈ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ◈ ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর ◈ হোয়াইট হাউজের সামনে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত ◈ যে ৩ জেলায় রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন’ বক্তব্যে মীর শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, যদি সৎ সাহস থাকে, তাহলে আগামীকালের মধ্যেই ফাইলটি জনগণের সামনে স্পষ্ট করবেন। 

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা একটি ফাইল অনুমোদন করেছেন। কিন্তু প্রশ্ন হলো—কোন ফাইল? ফাইল প্রক্রিয়ায় সচিবের স্বাক্ষর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন থাকাই নিয়ম।”

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় ফাইল অনুমোদন এগিয়ে যায়। তিনি বলেন, মন্ত্রী বা উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা রয়েছে এবং এটি বিধিবহির্ভূত নয়।

তিনি অভিযোগ করেন, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। “এভাবে উপস্থাপন করলে মনে হয়, কোনো প্রক্রিয়া না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সঠিক নয়,” বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যদি কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে প্রশ্ন থাকে, তবে তা প্রকাশ্যে আনা উচিত। তিনি মীর শাহে আলমকে আহ্বান জানান, সংশ্লিষ্ট ফাইলটি স্পষ্টভাবে উপস্থাপন করতে।

তিনি আরও বলেন, “আমি যে কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত আছি।” উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়