শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৩, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেলে কারাবন্দী হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশিষ বনিক(৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

সেখান থেকে কারা কর্তিপক্ষের নির্দেশে কারারক্ষী মো. রিয়াদ হাসান সহ কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি জানিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম রায় মোহন বনিক।

এমআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়