শিরোনাম
◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:২৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ উপাচার্যের মায়ের কুলখানি অনুষ্ঠিত

কুলখানি

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের রত্নগর্ভা মা হোসনে আরা বেগমের, গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এসময়ে মরহুমার বড়ছেলে মহসিন আহমেদ, মেজো ছেলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদ মায়ের বেহেস্ত নসীবের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কুলখানিতে বিএসএমএমইউর’কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ, অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বিঃ জেঃ ডা. আব্দুল্লাহ আল হারুন, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেজ ২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, সার্জারি বিভাগের সার্জিক্যাল অনকোলজি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহউদ্দিন সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী মোঃ জাফর ইকবাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ দেশের শীর্ষস্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক  ডা. মোঃ শরফুদ্দিন আহমেদের মা হোসনেয়ারা বেগম ১০৩ বয়সে চলতি বছরের ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রামে নিজ বাসভবনে বাধ্যর্কজনিক কারণে ইন্তেকাল করেন।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়