শিরোনাম
◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও)

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর! এখন থেকে সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরতে না গিয়েই ঘরে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সত্যায়নের কাজ সম্পন্ন করা সম্ভব। ‘MyGov’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা সহজে গ্রহণ করা যাচ্ছে।

আগে যেকোনো শিক্ষাগত সার্টিফিকেট সত্যায়নের জন্য শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হতো। কিন্তু এখন এই পুরো প্রক্রিয়াটি করা যাচ্ছে অনলাইনে, একবারেই।

এজন্য প্রথমে https://mygov.bd ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করে ‘বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন’ অপশনে ক্লিক করতে হবে। এখানে সরাসরি পররাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ের নাম উল্লেখ না থাকলেও, নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আবেদন করলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায় এবং একসাথেই সত্যায়ন সম্পন্ন হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক পেমেন্টের বিস্তারিত নির্দেশনাও ওয়েবসাইটেই দেওয়া আছে। অনলাইনে আবেদন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডাউনলোডের জন্য একটি সত্যায়িত কপি পাওয়া যায়, যাতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃতি যুক্ত থাকে।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, এই প্রক্রিয়ায় ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করা সম্ভব হচ্ছে। অনেকে একই ফর্ম দিয়ে একাধিক সার্টিফিকেটের সত্যায়ন করে ফেলছেন সফলভাবে।

এটি সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের একটি কার্যকর উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়, খরচ ও হয়রানি কমিয়ে বিদেশগামীদের জন্য এটি একটি যুগান্তকারী পরিবর্তন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়