শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। একাধিক ক্রিকেটার চোটের কারণে অনিশ্চিত থাকায় নির্বাচকদের মাথাব্যথা বেড়েছে। ২৮ জুলাই ভার্চুয়াল বৈঠকের পর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

জানা গিয়েছে, চোটের কারণে পেসার হর্ষিত রানা এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির নাম আলোচনাই হবে না নির্বাচনের জন্য। এছাড়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তাঁর দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ১৫ আগস্ট গলে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট, কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে।

ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেবেন। অন্যদিকে, তিন নম্বর ব্যাটার সাই সুদর্শনও চোট থেকে সেরে উঠছেন। তবে তাঁর দলে অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করবে। প্রয়োজনে দু'জনকেই ফিটনেস শর্তসাপেক্ষে দলে রাখা হতে পারে।

অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। তবে অভিষেক টেস্টেই সাত উইকেট নিয়ে নজর কেড়েছেন মানভ সুথার। ফলে হর্ষ দুবের জায়গা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পেসার গুরনুর ব্রারও নির্বাচকদের নজরে রয়েছেন। শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-এর হয়ে ১০ উইকেট নিয়ে নিজের দাবি জোরালো করেছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আকিব নবি দারও আলোচনায় রয়েছেন। 

টেস্ট সিরিজ শুরুর আগে ৭ আগস্ট থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

  • সর্বশেষ