শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৩, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৩, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজন্মকে বলবো, কালো ফ্রেমের চশমা পড়া হিমালয়টিকে ভালো করে অনুধাবন করতে

জাফর ওয়াজেদ

জাফর ওয়াজেদ: বঙ্গবন্ধুর গায়ে ১৮টি বুলেট লেগেছিল। একটি গুলি তলপেট দিয়ে বেরিয়ে যায়। ৯টি গুলি বুকের একটু নিচ দিয়ে চক্রাকারে ঢুকেছে তবে বের হয়নি। বাঁ হাতের তর্জনীতে একটি গুলি লাগে, আঙুলটি প্রায় ছিন্ন ও থেতলে যায়। দুই বাহুর উপরিভাগে দুটি গুলি, আরেকটি সম্ভবত ডান হাতের তালুতে লাগে। দুই পায়ে চারটি মিলিয়ে মোট ১৮টি বুলেট তার শরীর ভেদ করেছিল। তাছাড়া দুপায়ের গোড়ালির দুটি রগই কাটা ছিল। 

বঙ্গবন্ধুর মুখে কোনো গুলির চিহ্ন ছিলো না। মুখমন্ডল আগের মতো দৃঢ়তা নিয়েই ছিলো। পরনে চেক লুঙ্গি, গায়ে গেঞ্জি আর সাদা পাঞ্জাবি ছিল। ১৫ আগস্টের পরদিন লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্যা ডেইলি টেলিগ্রাম একটি শিরোনাম করেছিলো ‘এই করুণ মৃত্যুই যদি মুজিবের ভাগ্যে ছিলো তাহলে বাংলাদেশ সৃষ্টির কোন প্রয়োজন ছিলো না’। 

এই প্রজন্মকে বলি, কালো ফ্রেমের চশমা পড়া হিমালয়টিকে ভালো করে অনুধাবন করতে। তার জীবনের ১৩টা বছর জেলে কেটেছে শুধুই বাঙালি জাতির মুক্তির জন্যে। তোমাদের কোন দল করতে হবে না, একাত্তরে যেতে হবে না। কিন্তু তোমাদের মুজিবে এসে থামতে হবে। ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটির দিকে গভীরভাবে  তাকাতে হবে। কারণ এই বাড়িটিই বাংলাদেশের কেন্দ্রবিন্দু। লেখক: মহাপরিচালক, পিআইবি

  • সর্বশেষ