শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২৩, ১২:৪৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২৩, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসকর্ট সুবিধা প্রত্যাহার করে সরকার আসলে কী বার্তা দিতে চাচ্ছে?

আরিফ জেবতিক

আরিফ জেবতিক: বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের বৈষম্যহীনভাবে একই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতের রাষ্ট্রদূতদের পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। বিষয়টি শুনতে সুন্দর যে সব রাষ্ট্রদূতদের সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু বাস্তবে সবাই সমান হলেও কেউ কেউ বেশি সমান, এটি অস্বীকার করার কিছু নেই। পুলিশি এসকর্টের এই বিশেষ গাড়িটি আসলে অনেকটাই সম্মান প্রদর্শনের মতোই। সেটি প্রত্যাহার করে সরকার আসলে কী বার্তা দিতে চাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে, এর সঙ্গে আগামী নির্বাচন কোনোভাবে সম্পৃক্ত। সরকার মেসেজ দিতে চাচ্ছে যে, বিদেশি রাষ্ট্রদূতদের আগামীতে বেশি গুরুত্ব দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে সত্যিই যদি সরকার এই অবস্থান নেয়, সেটির প্রতিক্রিয়া কি সরকারের জন্য শুভ হবে? লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

  • সর্বশেষ