শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৈপূণ্যে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ট্যাকটিকালি হেরে গেছে

বাতেন মোহাম্মদ

বাতেন মোহাম্মদ: আর্জেন্টনার ৬৯ শতাংশ বল পজিশান, ১৫টা শট আর ৯টা কর্ণারের বিপরীতে সৌদি আরবের মাত্র ৩টা শট। আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ স্টাটিসটিকালি একপেশে। কিন্তু স্কোর লাইন ২-১। এর অর্থ ব্যক্তিগত নৈপূণ্যে আর্জেন্টিনা সৌদি আরবের খেলোয়াড়দের থেকে যোজন যোজন এগিয়ে থাকলেও ট্যাকটিকালি হেরে গেছে। ১৫টা শটের মধ্যে ১০টা অফসাইড এবং এর মধ্যে ৩টা গোল অফসাইডের কারণে বাতিল এটা দেখলেই বুঝা যায় স্কোলানি ট্যাকটিকালি কোথায় পিছিয়ে আছে। সৌদি আরব ফুটবল বোদ্ধাদের চমকে দিয়েছে হাই লাইন ডিফেন্স ও পজেশন ফুটবল খেলে। আর্জেন্টিনা খেলা শুরু করেছে ৪-২-৩-১ ফর্মেশনে। সেখানে সৌদি আরব ৫-৪-১ ফর্মেশনে। আর্জেন্টিনার এটাকিং মিডের বিপরীতে সৌদি আরব ডিফেন্সিভ হবে এটাই স্বাভাবিক। কিন্ত স্কোলানি প্রথম ১০ মিনিট পর যখন দেখলো সৌদি আরব ফর্মেশন পরিবর্তন করে ক্লাসিকাল ৪-৪-২ কিংবা কখনো ৪-৫-১ এ মুভ করছে তখনো কেনো সে মেসি নির্ভর ক্লোস স্পেসে খেলে গেল এটা আসলেই আশ্চর্য্য জনক। হাই লাইন ডিফেন্সে অফসাইড ট্রাপ তৈরি হয়। তাই তখন দরকার গতিবান উইংগার এবং বাই লাইন ক্রস।

এখানে আর্জেন্টিনা দুর্বল সেটা আমি দল ঘোষণার সময়েই বলেছিলাম। কারণ ডি মারিয়ার গতি আগের মতো নেই। আর অন্য উইংয়ে গোমেজেরও গতি নেই। তার উপর বাই লাইন ক্রস কাজে লাগানোর মতো ভালো হেড করতে পারে এমন স্ট্রাইকার লওতারো নয়। অতিরিক্ত মেসি নির্ভরতাকে টার্গেট করেছিলো সৌদি আরব। তারা জানতো এটাকিং থার্ডে মেসিকে স্পেস না দিলে বাকি

খেলোয়াড়দের সামর্থ্য নেই স্পেস ক্রিয়েট করে স্কোর করবে। তাদের স্ট্রাটেজি কাজ করেছে। সাথে গোলকিপারের দৃঢ়তা। তবে সৌদি আরবের সালেহ আল শেহরি ও সালেম আর ডাউসারিকে কৃতিত্ব না দিলে অন্যায্য হবে। বিশেষ করে ডাউসারী যেভাবে একবার নিচে নেমে ডিফেন্স করে আবার দ্রুত ট্রাঞ্জিশনে উপরে উঠে আক্রমণ করেছে সেটা দেখার মতো ছিলো। আর তার গোলটা স্বপ্নের মতো সুন্দর। এই খেলায় সৌদি আরবের জয়কে আমি অঘটন বলতে রাজি নই। এটা ট্যাকটিকাল উইন। আর এখানে ফ্রেঞ্চ কোচ হার্ভে রেনাডের ট্যাক্টিক্সের কাছে আর্জেন্টিনার কোচ স্কোলানির হার। ফেসবুক থেকে 

  • সর্বশেষ