শিরোনাম
◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:২৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন

রীতা রায় মিঠু

রীতা রায় মিঠু: যে সকল সুশীলতাজীবী, যে সকল সেলিব্রিটি নিজেদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের নিরাপদ স্থানে রেখে, একটা মীমাংসিত ইস্যুকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করে শেখ হাসিনার পতন আন্দোলন বানিয়ে চিলের পিছে ছুটতে পছন্দ করা আবুইদ্দাদের নানাভাবে উসকে দিচ্ছেন, যে দেশ আপনাদের সুশীল বানালো, সেই দেশের সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, বিভিন্ন মাধ্যমে বক্তিমা বিবৃতির মাধ্যমে বাংলা ব্লকেড জারি করে দেশের অর্থনীতির চাকার গতি শ্লথ করে দিতে উৎসাহ দিচ্ছেন, আপনাদের এসব নোংরামি, বজ্জাতি, হঠকারিতা, স্বেচ্ছাচারিতায় যোগ দিবো না জেনে ছেলেমেয়েদের দিয়ে আমাদের উদ্দেশে গালিগালাজ বিতরণ করছেন, হয়তো এই ঘৃণ্য কর্মকাণ্ডের তেজে আপনারা জয়ী হবেন, হয়তো বাংলাদেশের সকল মিষ্টির দোকান খালি হয়ে যাবে, আমাদের যা হয় হবে, জন্মের ঋণ ছাড়া দেশ থেকে বিনামূল্যে কিছু নিইওনি, দেশকে পেছন থেকে বাঁশও দিইনি। 

আমরা বাই বর্ন সুনাগরিক,  সুনাগরিক মাত্রেই দেশকে ভালোবাসে, দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করে। কিন্তু আপনারা! যারা সকালে যারে গালি দেন, আ তু তু ডাক পাইলেই তার সাথে নৈশভোজে যোগ দেন, মনে রাইখেন, প্রকৃতির কমপিউটারে আপনাদের চেহারা, নাম, বংশ পরিচয় সব ফাইল করা আছে। প্রকৃতি সময়মতো আপনাদের পাওনা সুদে আসলে মিটিয়ে দিবে। এক ১৫ আগস্টের দেনা চুকাতে চুকাতেই আপনাদের চুল পাইকা গেলো, আরেক ১৫ আগস্ট ঘটাতে চাইছেন তো, তার আগেই আপনাদের নিরাপদে থাকা সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের চুল দাড়ি পাইকা যাবে! এটা অভিশাপ নয়, সুপার ইন্সটিংক্ট থেকে বললাম কথাগুলো। ৩১-৭-২৪।

যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ৎরঃধৎড়ুসরঃযঁ

  • সর্বশেষ