শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ১২:৪৬ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইয়া, ‘দূর-নীতিকে’ বৈধতা দেওয়া যায় না!

নিয়ন মতিয়ুল

নিয়ন মতিয়ুল: বছর দেড়েক আগের কথা। যাচ্ছিলাম অফিসে। বাটা সিগন্যাল থেকে বাসে উঠলাম। খালি সিট পেয়ে বসে পড়লাম। পাশে বসা সুশ্রী এক মিশুক তরুণের সঙ্গে দ্রুতই আলাপ জমে উঠলো। পরিচয় জেনে কোনো ইন্ট্র না দিয়েই বললো, সমাজে দুর্নীতি যেভাবে গেড়ে বসেছে, তাতে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া জরুরি। আমি সহনশীল দুর্নীতির পক্ষে একটা প্রবন্ধ লিখেছি। ছাপবেন আপনার পত্রিকায়? কয়েক মুহূর্ত থমকে গেলাম। নিজেকে সামলে বললাম, হ্যাঁ, বিশ্বব্যাংক তো দুর্নীতি মেনে ঘুষকে স্পিডমানি নাম দিয়েছে। 

প্রকৃতির নিয়মও তাই, যাকে এড়ানো যায় না, তার সঙ্গে খাপ খেয়ে নাও। আমার কথা শুনে তরুণটির কৌতুহল বেপরোয়া। বললো, দুর্নীতি একধরনের অর্থনীতি। এটাকে সহনশীলমাত্রায় নিয়ন্ত্রণ করা গেলে রাষ্ট্রও উপকৃত হবে। স্কুলের পাঠ্যসূচিতেও রাখা উচিত। আলাপের একপর্যায়ে ফোন নম্বর, ইমেইল আদান-প্রদান হলো। পল্টন মোড়ে এসে নামতেই তরুণটি বললো, ভাইয়া, লেখাটা আজই পাঠাবো, দেখবেন। পরদিনই লেখাটা পেলাম। যুক্তির চেয়ে আবেগই বেশি। ভাবলাম, থিমটা দারুণ। এর মধ্যেই ফোন, ভাইয়া লেখাটা কি প্রকাশ হবে? বললাম, যুক্তির মেরুদণ্ড শক্ত করার চেষ্টায় আছি, দেখছি। 

লেখাটা এখনও প্রকাশ করা হয়নি। এর মধ্যে বেনজীরের নজিরবিহীন দুর্নীতি আর ছাগলকাণ্ড নিয়ে উত্তাল নেটদুনিয়া। অনেকেই বলছেন, দুর্নীতি এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়া যখন দুর্নীতির আলোচনায় সয়লাব তখন হঠাৎই ‘প্রত্যয় পেনশন স্কিম’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর কোটা সংস্কারের দাবি নিয়ে শিক্ষার্থীরা নেমেছেন রাস্তায়। অফিসে এক আলাপে বললাম, দেশের সহজ-সরল আন্দোলনগুলোও গিয়ে ফেলে পক্ষ-বিপক্ষের রাজনীতি। সহকর্মী বললেন, ভাই, এটা তো আমলাদের কাণ্ড। সোশ্যাল মিডিয়া কাঁপানো পোলাপানদের হাতে ইস্যু ধরিয়ে দিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা। নেটদুনিয়া দখল করে রাখবে কোটা, দুর্নীতি উধাও।

মনে পড়লো নোয়াম চমস্কির কথা। জনগণ হলো বিভ্রান্ত পশুর পালের মতো। বল প্রয়োগে তাদের নিয়ন্ত্রণের সুযোগ না থাকলে, নিয়ন্ত্রণ করা হয় ‘ক্যালকুলেটেড ম্যানুফ্যাকচার অব কনসেন্ট’ এর মাধ্যমে। কিন্তু একি। ফেসবুক খুলে দেখি, কোটা বা পেনশন স্কিম নিয়ে কোনো আওয়াজ নেই। চারদিকে শুধুই নামাজকাণ্ডের আবেদ আলী। কুলি থেকে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার, বিসিএসের প্রশ্নফাঁসের নায়ক, হাতে আলাদীনের প্রদীপ। বলছেন, প্রশ্নফাঁস থেকে যা কামাইছেন, সব আল্লাহর পথে খরচ করেছেন। চোখ কচলে ভাবলাম, আমলাদের ‘ক্যালকুলেটেড ম্যানুফ্যাকচার অব কনসেন্ট’ কি ফেল মারলো? লেখক: সাংবাদিক। (দূর-নীতির দুষ্টুঅর্থনীতি। ৯ জুলাই, ২০২৪। এলিফ্যান্ট রোড, ঢাকা

  • সর্বশেষ