শিরোনাম
◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ◈ যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে ◈ বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি: ভারতের পশ্চিমবঙ্গ-ত্রিপুরাগামী ইমিগ্রেশন স্থগিত চেয়ে আইনি নোটিশ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৪১ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরিঙ্গা বা সজনে গাছের বৈজ্ঞানিক গুণাগুণ

মরিঙ্গা : আপনি কী জানেন সজনে গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফে, যা ৩০০ ধরনের রোগের সমাধানে একাই একশ? অসম্ভব ওষুধি গুণে ভরপুর থাকার কারণে মরিঙ্গাকে মিরাকেল ট্রি বলা হয়ে থাকে। পুষ্টি বিজ্ঞানীরা মরিঙ্গাকে পুষ্টির ডিনামাইট তথা ন্যাচারাল মাল্টি-ভিটামিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই গাছের পাতাকে বলা হয় ‘সুপার ফুড অব নিউট্রিশন’। এটি প্রায় ৩০০ ধরনের রোগের ক্ষেত্রে কার্যকর। মরিঙ্গা পাতার গুঁড়োর রয়েছে বিশেষ গুণাগুণ। জেনে অবাক হবেন যে, মরিঙ্গার পাতায় রয়েছে কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি এবং কলার থেকে ১৫ গুণ বেশি পটাসিয়াম রয়েছে, দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও জিংক রয়েছে। এই মরিঙ্গা পাতাকে শাক হিসেবে খাওয়া হয়। এতে শরীরের শ্রমজনিত ক্লান্তি এবং শরীরের ব্যথা থাকলে তা সহজেই দূর হয়। 

মরিঙ্গা পাতার এরকম অসাধারণ ভেজষ গুণের কারণে এটি বিদেশি যেকোনও সুপারফুডকে সহজেই টেক্কা দিতে পারে। সজনে গাছের সব কটা অংশে নানা খাদ্যগুণ থাকলেও পাতার প্রায় নব্বই শতাংশ নানা খাদ্যগুণে ভরপুর। মনে করা হয় যে এই পাতার আরও অনেক গুণাগুণ এখনও অজানাই রয়ে গেছে। মানুষের শরীরে আটটি অতিপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড দরকার। মরিঙ্গাতে এই আটটি অ্যামিনো অ্যাসিড রয়েছে। প্রকৃতিতে খুব কম সংখ্যক গাছেই এই সকল অ্যাসিড একত্রে থাকে।  মরিঙ্গা কাজ করার শক্তি বাড়ায়, নানা রোগ ঠিক করতে ও রোগ প্রতিহত করতে সাহায্য করে সেই সাথে মন এবং মেজাজ ভালো রাখে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়