শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে যৌনকর্মীদের হাতে প্রকাশ্যে মারধরের শিকার ভারতীয় পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

থাইল্যান্ডের পর্যটননগরী পাটায়ায় অর্থ পরিশোধকে কেন্দ্র করে ট্রান্সজেন্ডার যৌনকর্মীদের সঙ্গে বিরোধের জেরে এক ভারতীয় পর্যটক মারধরের শিকার হয়েছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য থাইগার-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ ডিসেম্বর ভোরে পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভারতীয় পর্যটকের নাম রাজ জসুজা (৫২)।

advertisement

প্রতিবেদনে দাবি করা হয়, যৌনসেবা গ্রহণের পর নির্ধারিত অর্থ বা ‘সার্ভিস ফি’ পরিশোধ না করাকে কেন্দ্র করে প্রথমে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে ওই পর্যটকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যৌনকর্মী তার সহযোগীদের ডাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ট্রান্সজেন্ডার যৌনকর্মী ওই ভারতীয় পর্যটককে রাস্তায় ধাওয়া করে মারধর করছেন। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

advertisement

পরে ‘সোয়াং বোরিবুন ধম্মস্তান ফাউন্ডেশন’-এর উদ্ধারকর্মীরা আহত অবস্থায় রাজ জসুজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, তার মুখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি পাটায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ পাটায়ায় পর্যটকদের নিরাপত্তা ও নাইটলাইফ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ বিদেশে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়েও সমালোচনা করেছেন।

advertisement

  • সর্বশেষ