শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ!

বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ মোকাবিলায় সবুজায়ন বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। পূর্ব বর্ধমানের পরিবেশবাদী সংগঠন ‘মিলিত প্রয়াস’ দামোদর নদের তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি ‘সিড বল’ ছড়িয়ে দিয়েছে।

সংগঠনটির উদ্যোগে সদরঘাট, বংপুর চাষিমানা থেকে উদয়পল্লি ও সংলগ্ন বাঁধের দুই পাশের ফাঁকা জায়গায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের আশা, বর্ষার পানিতে মাটির বল গলে গিয়ে ভেতরে থাকা বীজ থেকে নতুন গাছ জন্ম নেবে এবং এলাকাটি ধীরে ধীরে সবুজে ভরে উঠবে।

সংগঠনটির সম্পাদক প্রতনু রক্ষিত জানান, গ্রীষ্মকালে বিভিন্ন ফল ও অন্যান্য গাছের বীজ সংগ্রহ করে শুকিয়ে সংরক্ষণ করা হয়। পরে মাটির ছোট বল তৈরি করে তার ভেতরে বীজ ভরে ‘সিড বল’ বানানো হয়। বর্ষাকালে এসব সিড বল ফাঁকা জমিতে ছড়িয়ে দেওয়া হলে বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে বীজ অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়।

এদিকে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মানবাজার-২ ব্লকেও সম্প্রতি একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগের সহযোগিতায় পাটাপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিরিষ, অর্জুন, শিশু, আম, জাম ও কাঁঠালসহ বিভিন্ন গাছের বীজ দিয়ে প্রায় এক হাজার সিড বল তৈরি করে।

পরে সেগুলো ব্লকের বিভিন্ন ফাঁকা জমিতে ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সচেতনতামূলক শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

মানবাজার-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিমান বিট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থী, শিক্ষক ও বন বিভাগের যৌথ এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। ইতোমধ্যে আরও পাঁচটি বিদ্যালয় একই ধরনের সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছে।

  • সর্বশেষ