শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৩:০২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোটি টাকা চাঁদা না পেয়ে অফিসে সশস্ত্র হামলা, ভাঙচুর-লুট (ভিডিও)

নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন) এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসাইন রাকিব বাংলানিউজকে বলেন, দুই-তিন দিন আগে আমাদের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। প্রতি মাসে ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়।

তবে বিষয়টিকে তখন আমরা গুরুত্ব দিইনি। বিভিন্ন সময় নানা জায়গা থেকে ফোন আসে, তাই এটিকে সত্যিকারের হুমকি বলে মনে হয়নি।

Advertisement

আজ হঠাৎ করেই একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়।  তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানে বেতন দেওয়ার দিন ছিল।

অফিসে প্রায় ৩৫ লাখ টাকা নগদ রাখা ছিল। হামলাকারীরা ওই টাকা নিয়ে চলে গেছে। সোমবার বেলা সোয়া বারোটার দিকে প্রায় ৪০ জন মুখোশধারী ও সশস্ত্র ব্যক্তি হঠাৎ অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন। 

ওসি নুর হোসেন মামুন বাংলানিউজকে বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  উৎস: বাংলানিউজ24 ও জাগোনিউজ24

 

  • সর্বশেষ