শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশ গড়তে আত্মনির্ভরশীল হতে হবে: পলক

মাজহারুল মিচেল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর মহাখালীস্থ শাহিন হলে এটুআই আয়োজিত ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’, ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন-২০২১ ইনোভেশন চ্যালেঞ্জ’ ফান্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের আমাদের আত্মকেন্দ্রিক নয়, আত্মনির্ভরশীল হতে হবে। 

তিনি বলেন, এটুআই ডিজিটাল বাংলাদেশে ভিশন বাস্তবায়নে ১৪ বছর ধরে বিভিন্ন সেক্টরে যে টিমওয়ার্ক তৈরি করেছে, তা আগামী ৫০ থেকে ১০০ বছর ধরে দেশের কাজে লাগবে। আমরা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত জ্ঞান আহরণ করব, কিন্তু সেসব তৈরি করব দেশের মাটিতে। আমরা ধাপে ধাপে রকেট তৈরি করব এবং সে রকেটের মাধ্যমেই মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠাব।

প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর আগে ঢাকায় পানির যে ক্রাইসিস ছিল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওয়াসা আজ সে ক্রাইসিস দূর করেছে। সব ক্ষেত্রে পানির সেবা পৌঁছে দিচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে ওয়াসা কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

এছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এএ

  • সর্বশেষ