মাজহার মিচেল: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন জেলা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে নাগরিক ভূমিসেবা দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য প্রাইভেট এজেন্টশীপ নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা 'এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ' এবং 'মানুষের জন্য ফাউন্ডেশন'-এর উদ্যোগে আয়োজিত রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন-এ 'ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার' শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই কথা বলেন।
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএ এ, মুখ্য বক্তা হিসেবে এই সময় উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালবাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, 'এসডিজি বাস্তবায়নে নাগরিকপ্ল্যাটফর্ম, বাংলাদেশ এর সভাপতি' এবং 'সেন্টার ফর পলিসি ডায়লগ ফেলো' ড দেবপ্রিয় ভট্টাচার্য, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এটুআই এর ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিষ্ট উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবীমাহফুজ বিন ইউসুফ এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এর প্রধান সমন্বয়ক রফিক আহমেদসিরাজী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, আমাদের দেশের বাস্তবতায় ডিজিটাল সাক্ষরতা এখনও শতভাগ নয়। এজন্য সবার পক্ষে অনলাইনে ডিজিটাল সার্ভিস গ্রহণ সম্ভবনয়। এজন্য সবদিক বিবেচনা করে, সবার কথা মাথায় রেখে আমরা ভূমি সেবা এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
মন্ত্রী আরো জানান, ভূমি ভবনে একটি নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এ সেবা সম্প্রসারণ করা হবে। কল সেন্টার ছাড়াও এসব সেবা কেন্দ্রে নাগরিকরা সরাসরি গিয়ে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া,প্রাইভেট এজেন্ট কার্যক্রম মনিটরের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং উপজেলা ওজেলা ভিত্তিক নাগরিক কমিটি করার কথাও বিবেচনায় রয়েছে।
এমএম/এনএইচ