শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা

সুজিৎ নন্দী: [২] এডিস মশা নির্মূলে দশ দিনের বৃহষ্পতিবার বিশেষ অভিযানের ৩য় দিনে দশটি অঞ্চলেই অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি। বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মোট ১৬টি মামলায় ২ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করে। 

[৩] অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩টি মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায়  করে। 

[৪] অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা ৭, ৯, ১০ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনাকালে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিস বিরোধী অভিযানে ৪টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায়  করে। 

[৫] ৫১ নম্বার ওয়ার্ড উত্তরা সেক্টর ১৩ তে এডিস ৪টি মামলায় ৭০ হাজার জরিমানা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা হোটেল ও টং দোকানসমূহ অপসারণ করে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

  • সর্বশেষ