শিরোনাম
◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ ◈ আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক ◈ নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারে ভারতের সরকার, গঠিত বিশেষজ্ঞ প্যানেল মহাকাশ বিজ্ঞানীও নেওয়া হয়েছে ◈ জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত ◈ আন্দোলনের সময় মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, ব্যবস্থা নিতে মাঠে দিল্লি পুলিশের ◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা ◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়?

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০৮:০০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন

সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

মিনহাজুল আবেদীন: [২] সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সয়াবিন তেল ক্ষতিকর। সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। এ তেল শরীরের জন্যও উপকারী। জাগোনিউজ ২৪

[৩] মন্ত্রী বলেন, ‘দেশে এখন ৫০-৬০ হাজার টন রাইস ব্র্যান উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। সেটি করতে পারলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।’

[৪] বুধবার (১৮) সচিবালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুগান্তর 

[৫] টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে তেলের দাম বাড়ছে। দেশে সাত লাখ টন রাইস ব্র্যান তেল উৎপাদন সম্ভব। তাই আমদানির ওপর নির্ভরশীল না থেকে সরকার রাইস ব্র্যান তেলের উৎপাদনের দিকে নজর দিচ্ছে। সেটা হলে ২৫ শতাংশ তেলের চাহিদা পূরণ সম্ভব হবে।’ দেশ রূপান্তর 

[৬] পেঁয়াজের উৎপাদন খরচ কেজিপ্রতি ২০-২২ টাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদেরও কিছু প্রণোদনা দিতে হবে। তাহলে তারা উৎপাদন বাড়াবে। গত বছর কৃষক পেঁয়াজের ভালো দাম পেয়ে এবার আড়াই লাখ টন উৎপাদন বাড়িয়েছে। পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে আমরা সতর্ক। এখন আমদানি অনুমোদন বন্ধ করা আছে। প্রয়োজন হলে সেটা আবার চালু করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়