শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ১২:১৮ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান: দুর্বৃত্তের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস(১৬) নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে। সে স্থানীয় ইজদাইর  রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৭মে) রাত আটটায়  ফতুল্লা থানাধীন  ইজদাইর প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।

মৃতের দাদা খোকন চন্দ্র দাস জানান, ধ্রুব সন্ধ্যায়  বাসা থেকে ঘুরতে বের হয়েছিল। ইজদাইর প্রাইমারি স্কুলের পাশে একটি মারা মারির ঘটনা ঘটেছিল। যতোটুকু জানতে পেরেছি ধ্রুব তা দেখে ফেলায়  কে বা কারা তাকে দুই পা ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায়  রাস্তায় ফেলে রেখে যায়।

পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কাহারা কি কারনে ছুরিকাঘাত করেছে  এ বিষয়ে বিস্তারিত স্বজনরা বলতে পারেনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ধ্রুব ফতুল্লা থানার ইসদাইর গ্রামের  ডাইং ব্যবসায়ী মাধব চন্দ্র দাসের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়