শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেক ডিজঅনার মামলা করতে পারবেনা ব্যাংক, হাইকোর্টের রায় চেম্বারে বহাল

হাইকোর্ট

এম এম লিংকন: চেক ডিজঅনার মামলা করতে পারবে না কোন ব্যাংক, হাইকোর্টের দেয়া এই রায় বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের করা আবেদন স্থগিত না করে বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে ব্র্যাক ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

সম্প্রতি ২৩ নভেম্বর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। এছাড়া বর্তমানে বিচারিক আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। সেই মামলারই চূড়ান্ত নিষ্পত্তি করবেন দেশের সর্বোচ্চ আদালত।

রায়ে আদালত বলেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নেওয়া হয় , সেটা জামানত। বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।

হাইকোর্ট রায়ে আরো বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে ঋণ। ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়াটাই বেআইনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করে আসছে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো বলে উল্লেখ করেন হাইকোর্ট।

এমএমএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়