শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইরান বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক: বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) সম্মেলনের সাইড লাইনে ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী ড. মেহেদী সাফারির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ তাকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী তাকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং দেশটির বাণিজ্য প্রতিনিধিদলকে বাংলাদেশে আরো সফরের আহ্বান জানান।

বৈঠকে তারা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) অধীনে সহযোগিতা এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিস্তর আলোচনা করেন  এবং আইওরা সম্মেলনে অংশ নিতে ঢাকা আসায় ইরানের উপমন্ত্রী এবং তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

টিআই/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়