শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১১:৩৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি: ঢামেক

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে বাসার ছাদ থেকে পড়ে পলিটেকনিক্যালের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায়, খালার বাসায় বেড়াতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন আমিন হোসেন রাজু (২০) নামে ওই শিক্ষার্থী। তিনি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শুক্রবার (১৩ মে)  রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর রাত ন’টায় তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

মৃতের নানা মো. মান্নান জানিয়েছেন, দু-এক দিন আগে তারা কদমতলীর শনির আখড়া জাপানি বাজার বেড়াতে এসেছিল তারা। সেখানে ভবনটি ৫ম তলা। তবে কয় তলা থেকে নিচে পড়েছে, নিশ্চিত হয়ে বলতে পারেন নি । 

চাঁদপুর জেলার  কচুয়া উপজেলার জামাল মিয়ার ছেলে রাজু। বর্তমানে খিলক্ষেত এলাকায় পরিবারের সাথে থাকতেন। তিন বোন এক ভাই এর মধ্যে তিনি ছিলেন মেজো। 

  • সর্বশেষ