শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১১:২৯ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ১১:২৯ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

আইপিনিউজের আলোচনায় বক্তারা

রাবার কোম্পানির কাছে জমি ইজারা দেয়াটা পার্বত্য চুক্তির লঙ্ঘন

আইপিনিউজের অনলাইন আলোচনা

সালেহ্ বিপ্লব: নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেছেন, আদিবাসীদের ভূমি দখল করে উচ্ছেদ চলছে। এই অত্যাচার আমরা প্রতিদিনই লক্ষ্য করছি। সেখানে রাষ্ট্রের যে জোরালো ভূমিকা থাকা দরকার সেটা আমরা লক্ষ্য করি না। রাবার কোম্পানির কাছে জমি ইজারা দেয়ায় পার্বত্য চুক্তির লঙ্ঘন করা হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় ‘সংকটে লামার তিন জুমিয়া পাড়া’ শীর্ষক এক অনলাইন আলোচনায় তিনি এ কথা বলেন। আদিবাসীদের অনলাইন সংবাদ মাধ্যম আইপিনিউজ এই আলোচনার আয়োজন করে। সঞ্চালনা করেন আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক তিনি ম্যাথিউ চিরান।

জাকির হোসেন বলেন, প্রত্যেকটি মানুষেরই আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। পাহাড়ে যখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের লড়াই চলছিল তখন আমাদের বর্তমান সরকার একটি সমঝোতায় এসেছে। সেই সমঝোতার ভিত্তিতেই ১৯৯৭ সালে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি চুক্তি হয়। সেই চুক্তির যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে এই সমস্যার উদ্ভব হত না। পাহাড়ের ভূমি কমিশন এবং ভূমি বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। যেটা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হওয়ার কথা ছিল। যদি সেটা হতো তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হতো না। কাজেই, এখানে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আমরা লক্ষ্য করছি।

তিনি বলেন, খাদ্যশস্য পুড়িয়ে দেয়া, পানিতে বিষ মিশিয়ে দেয়া এগুলো ক্রিমিনাল অফেন্স। কিন্তু এগুলো যারা করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কোন ব্যবস্থা নিতে দেখিনি।

আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজিম তিতিল বলেন, সারা বাংলাদেশেই জমিগুলো সাধারণ মানুষের হাতে নেই। বাংলাদেশকে বসবাসযোগ্য করেছেন বহু জাতির মানুষ। কিন্তু আজকে এই জমিগুলো বিভিন্ন কর্পোরেশন, ক্ষমতাধর এবং উচ্চবিত্তদের কাছে আছে। সাধারণ মানুষকে ছিন্নমূল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হচ্ছে আদিবাসীদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা। আদিবাসীরা যেসব জায়গা বসবাসযোগ্য করেছিলেন, সেসব জায়গাগুলো থেকে তাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। তাদেরকে বারবার স্থানান্তরে বাধ্য করা হচ্ছে।

লামার সরই ইউনিয়নের স্থানীয় ম্রো যুবক প্রেন সাই ম্রো বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, গত ৬ সেপ্টেম্বর ২০২২, রাবার কোম্পানির লোকজন কলাই ঝিরিতে বিষ প্রয়োগ করে। এই ঝিরির পানি আশেপাশের তিনটি গ্রামের মানুষ ব্যবহার করত। বিষ প্রয়োগের পর প্রায় ২-৩ সপ্তাহ পর্যন্ত ঝিরির পানি খাওয়ার অযোগ্য ছিল। এই সময়ে গ্রামবাসীর শুধুমাত্র বৃষ্টির পানির ওপর নির্ভরশীল ছিল। অল্প পরিমাণ পানির সবাই ভাগাভাগি করে খাওয়া শুরু করেছিল। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর রেং ইয়ুঙ ম্রোর তিনশত কলাগাছ আবার কোম্পানির লোকজন কেটে ফেলে। ওই  জায়গাতেই ২০২১ সালে বিভিন্ন ফলজ গাছে ছিল কিন্তু সেগুলোও রাবার কোম্পানি কেটে দিয়েছিলো।

তিনি বলেন, আমাদের ১৪ জনের নামে মামলা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যাদের নামে মামলা রয়েছে তারা বাড়িতে থাকতে পারছে না। অনেকেই  লুকিয়ে থাকছে। পুলিশের আটক করার ভয়ে গ্রামের মানুষ বাজারে যেতেও ভয় পাচ্ছে।

আলোচকরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবংতিন জুমিয়া পাড়ার নিরাপত্তা বিধানের দাবি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়