শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২২ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধীদের জন্য ব্যাপক আকারে কার্যক্রম চলছে: সমাজকল্যাণমন্ত্রী

আনিস তপন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করছে। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ব্যাপক আকারে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবন মিলনায়তনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক বিশ্ব সেরিব্রাল পালসি অটিজম দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এনডিডি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন প্রফেসর ডাঃ মো. গোলাম রব্বানী।

মন্ত্রী বলেন, দেশে যখন একটি শান্ত পরিবেশ বিরাজ করছে, তখন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্র বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তা ধ্বংস করার পায়তারা করছে। জনগণ কর্তৃক প্রত্যাখাত এই মুষ্টিময় স্বাধীনতা বিরোধীরা কখনই সফল হতে পারবে না।

মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয় সন্নিবেশিত করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে নিয়ে এসেছন। সেরিব্রাল পালসি প্রতিবন্ধীর বিষয়ে আন্তরিকভাবে কাজ করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান। 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে একসময় অভিশাপ মনে করার কুসংস্কার সমাজে প্রচলিত ছিলো। প্রাকৃতিক কারণে একজন ব্যক্তি প্রতিবন্ধী হতে পারেন। সবাইকে তাদের পাশে থাকতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়