শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:২৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ বিপর্যয় পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্ক সরকার: প্রতিমন্ত্রী

মহসীন কবির: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিপর্যয় পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্ক সরকার। চাহিদা ও উৎপাদনে ভারসাম্যহীনতার জন্য এ বিপর্যয় হয়েছে। জাতীয় গ্রিডে ত্রুটির প্রকৃত কারণ জানতে আরও কিছুদিন সময় লাগবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এ ধরনের বিপর্যয় রোধে জাতীয় গ্রিডকে দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিডে পরিণত করার কাজ চলছে। এখন অটোমেশনে যেতে হবে।জাতীয় গ্রিডে বিপর্যয় হলেও গ্রিড সিস্টেমে কোনো ড্যামেজ হয়নি ।

তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। এ ধরনের কারিগরি ত্রুটি ঘটতেই পারে। ভবিষ্যতের জন্য এ ঘটনা সতর্কবাণী হিসেবে কাজ করবে।

তবে বিএনপি নেতাদের মন্তব্যে আশঙ্কা বাড়ছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এ রকম ঘটনা আরও ঘটবে বলে বিএনপি নেতারা যে মন্তব্য করেছেন, তাতে নাশকতার আশঙ্কা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতারা সমালোচনা করলেও তাদের আমলে ১৫-১৬ ঘণ্টা লোডশেডিং হতো।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের পর জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। কেউ কেউ এটাকে ব্লাক আউট হিসেবেও অভিহিত করছেন। সময়, ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়