শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্ল কুবল পুরস্কার পেলেন ড. ইউনূস

ড. ইউনূস

খালিদ আহমেদ: বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে অসামান্য ও বহুমূখী অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার জার্মানীর কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। সোমবার ইউনূস সেন্টারের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ফাউন্ডেশনের ৫০ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ড. ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়। ‘পরিবার গুরুত্বপূর্ণ’- স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রতিষ্ঠানটি। 

কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এ উপলক্ষ্যে বলেন, ড. ইউনূস তার অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন। প্রফেসর ইউনূসকে তিনি ‘পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা’ হিসেবে বর্ণনা করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়