শিরোনাম
◈ টানা বর্ষণে সবজির জোগান কম, বাজারে বেড়েছে ডিম ও মাছের দামও, কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা ◈ ৪ দিনেও এলএনজি টার্মিনালের ত্রুটির কারণ অজানা, গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফনের আশঙ্কা ◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি কে হচ্ছেন? জল্পনা তুঙ্গে, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হয়েছে রনিকে

আবু হেনা রনি/ ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকেও কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা পোস্ট

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, কৌতুক অভিনেতা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থার উন্নতি হয়েছে। তাদের দুজনকে ড্রেসিং শেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মঞ্চের পেছনে বিস্ফোরিত হয় গ্যাস বেলুন। এতে কৌতুক অভিনেতা  রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ওইদিন রাত ৯টার দিকে দগ্ধ ও আহত পাঁচজনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়