শিরোনাম
◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন

অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেও বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজারের বেশি প্রবাসীর ভোটার হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব আবেদন কার্যকর রাখতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে বায়োমেট্রিক গ্রহণ শেষ করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে আবেদনগুলো বাতিল করতে হবে বলে জানিয়েছে ইসি।

advertisement

একই সঙ্গে আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি, মাঠপর্যায়ের কার্যালয় নিয়মিত পরিদর্শন ও কার্যক্রম তদারকি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ফরম-২ আপলোডের কাজ দ্রুত শেষ করা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে গতি আনার নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

advertisement

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত ফরম-২-এর মোট সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৩৮টি। এর মধ্যে স্ক্যান করা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫২৫টি ফরম। চলতি বছরের আগস্ট পর্যন্ত আপলোড করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ২৫৩টি ফরম।----মুহাম্মদ আশরাফ হোসেন, সিস্টেম ম্যানেজার, এনআইডি

সভায় নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক খান আবি শাহানুর খান জানান, অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা ১৪ হাজার ১৯৯ প্রবাসী ভোটারের বায়োমেট্রিক এখনো সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে গ্রহণ করা হয়নি। তাদের বায়োমেট্রিক সম্পন্ন করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে তিন মাসের মধ্যে কার্যক্রম শেষ করার জন্য চিঠি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব প্রবাসীর বায়োমেট্রিক গ্রহণ না করা হলে সংশ্লিষ্ট আবেদনগুলো বাতিল করতে হবে।

advertisement

ইসি কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া; সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনসহ মোট ১৭টি দেশের ২৭টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। প্রবাসে এনআইডি কার্যক্রম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৩ হাজার ৪১৯ জন প্রবাসী।

অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেও বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজার ১৯৯ জন প্রবাসীর ভোটার হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব আবেদন কার্যকর রাখতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক না হলে আবেদনগুলো বাতিল করতে হবে।
ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধনে গতি

ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধন কার্যক্রমের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সভাকে জানান, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত ফরম-২-এর মোট সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৩৮টি। এর মধ্যে স্ক্যান করা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫২৫টি ফরম। চলতি বছরের আগস্ট পর্যন্ত আপলোড করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ২৫৩টি ফরম।

আপলোড করা ফরম-২-এর বিচারিক সিদ্ধান্ত বা অ্যাডজুডিকেশন কার্যক্রম দ্রুত শেষ করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। এ বিষয়ে সিস্টেম ম্যানেজার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ভবনগুলোর মেরামতসংক্রান্ত তথ্য এন্ট্রির জন্য সফটওয়্যার প্রস্তুতের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় গাইডলাইন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে কমিশন সভায় উপস্থাপনের কথা বলা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের অফিসগুলোর কার্যক্রম তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাসভিত্তিক অফিস পরিদর্শনসূচি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ অফিস পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

অপ্রয়োজনীয় মালামাল দ্রুত নিষ্পত্তি

মাঠপর্যায়ের কার্যালয়ের গোডাউনে সংরক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য মালামাল দ্রুত সরিয়ে ফেলার কার্যক্রম নেওয়া হয়েছে বলে সভায় জানান উপসচিব (সাধারণ সেবা-২)। অপ্রয়োজনীয় কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করার পাশাপাশি সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কমপ্লেক্সে ইসির কক্ষ

নতুন সৃষ্ট উপজেলা কমপ্লেক্স ভবনগুলোতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত কক্ষ বরাদ্দের বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে উপপ্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) সভাকে জানান, প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর সঙ্গে সভা আয়োজনের জন্য যোগাযোগ করা হয়েছে। সভায় এ যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে ১৭টি দেশের ২৭টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। প্রবাসে এনআইডি কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪১৯ জন নিবন্ধনের জন্য আবেদন করেছেন। আবুধাবি, দুবাই, রিয়াদ, জেদ্দা, লন্ডন, রোম, কুয়ালালামপুর, টরন্টো, নিউইয়র্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অডিট আপত্তি নিষ্পত্তিতে তাগিদ

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তিতে পদক্ষেপ নেওয়ায় নিরীক্ষা শাখার কর্মকর্তাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কার্যালয় থেকে ব্রডশিট জবাব যথাযথভাবে ও নির্ধারিত সময়ে সচিবালয়ে পাঠানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে তিনটি জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনার প্রতিবেদন প্রতি মাসের ১ তারিখে আগের মাসের তথ্য হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে বলা হয়েছে। সকাল ৯টার মধ্যে সব অফিসিয়াল যানবাহন সচিবালয়ে প্রবেশ এবং সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু করার বিষয়ে আগে জারি করা নির্দেশনা যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যথাযথভাবে প্রতিপালন এবং বদলি-সংক্রান্ত তদবিরের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের সম্মেলন কক্ষ-এ সেপ্টেম্বর মাসের সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিরিক্ত সচিব আলোচ্যসূচির বিষয়গুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। এ সময় গত ২৫ আগস্ট অনুষ্ঠিত সমন্বয় সভার কার্যবিবরণী তুলে ধরা হয়।

সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ