শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিনায়কত্বই বাবর আজ‌মের বোঝা!

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। একসময় পাকিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা ছিলেন, এখন সেই বাবরই রানখরায় ভুগছেন। কেন এমন হচ্ছে? পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসের মতে, এর পেছনে বড় কারণ অধিনায়কত্বের চাপ।

এক অনুষ্ঠানে ওয়াকার বলেন, খেলোয়াড় হিসেবে বাবরের টেকনিক নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। তবে নেতৃত্বের দায়িত্ব পেলেই বাবর নিজের ওপর বাড়তি চাপ নিয়ে ফেলেন।

খেলোয়াড় হিসেবে বাবরকে আমি দেখেছি। টেকনিক্যালি সে খুব ভালো ব্যাটার। ব্যক্তিগতভাবে তার মধ্যে কোনো সমস্যা দেখি না। কিন্তু অধিনায়কত্বের চাপ সে নিজের ওপর একটু বেশি নিয়ে নেয়। যখনই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় বাবর সেভাবে পারফর্ম করতে পারে না,” বলেন ওয়াকার।

তার মতে, বাবরকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে পাকিস্তান একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারাচ্ছে। ওয়াকারের ভাষায়, আমরা যদি বাবরকে এই দায়িত্ব দিতেই থাকি, তাহলে একজন খেলোয়াড়কে হারাতে থাকব। একজন অধিনায়ককে মানসিকভাবে শক্ত হতে হয় এবং নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হয়।

এর আগে জুলাইয়ে শান মাসুদের জায়গায় আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয় বাবরকে। নেতৃত্বে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নিজের ব্যাটিংয়ে জবাব দেন তিনি। ১-১ ড্র হওয়া সেই সিরিজে দুটি অর্ধশতকসহ ১৯৩ রান করে সিরিজসেরাও হন বাবর।

তবে ইংল্যান্ড সফরে ছবিটা বদলে যায়। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। শেষ টেস্টে দলের ধীরগতির ওভার নিয়েও আসে শাস্তি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাটা যায় ১১ পয়েন্ট। ওই শাস্তির পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নিচে নেমেছে পাকিস্তান। ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান নবম।

  • সর্বশেষ