শিরোনাম
◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ    ◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী, অবসরে যাওয়া পেনশনভোগী সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পেনশন স্তর (স্ল্যাব) অনুযায়ী পাঁচ ধাপে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন বেতন স্কেল অনুযায়ী, যাঁরা দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও যাঁরা তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এ বৃদ্ধির পরিমাণ বেশি।

যারা আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য স্বস্তিদায়ক এই পদক্ষেপে নিট পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই বৃদ্ধির হার সবার জন্য একরকম নয়—কম পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আবার তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে।

মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তে বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

এই অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম পেনশনে বৃদ্ধি হবে ১০০ শতাংশ; ৯,০০১ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ; ২০,০০১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ; ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

এটি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক—কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে, শতভাগ বৃদ্ধিতে তা হবে ১৮ হাজার টাকা। কারো পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে সেটি দাঁড়াবে ৩৫ হাজার টাকায়। ৩০ হাজার টাকা পেনশনভোগীর ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা, এবং ৪০ হাজার টাকা পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ৬৪ হাজার টাকায়।

এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব পেনশনধারীদের জন্য প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

  • সর্বশেষ