শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীর পাশে থাকবে রাষ্ট্র: মাহদী আমিন

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের পাশে রাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে শিক্ষাব্যবস্থার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক গড়ে উঠবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটের ৫৮০ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় একটা কথা বলেন যে, সবাইকে ডাক্তার হতে হবে; ইঞ্জিনিয়ার হতে হবে; বিষয়টা তা না। যার যে সাবজেক্ট পড়তে ভালো লাগে, যার যে সাবজেক্টে মনোনিবেশ করতে ইচ্ছা হয়; সে সেটাই পড়বে। আমরা সরকারের দিক থেকে তাদের সেই ফ্যাসিলিটি দেবো।

তিনি বলেন, কারও যদি আর্টস হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স ভালো লাগে; কারও যদি ড্রয়িং করতে ভালো লাগে কিংবা কারও যদি অন্য কোনো সৃজনশীল কাজ করতে ভালো লাগে, সে সেটা করবে। কারও খেলোয়াড় হতে ইচ্ছা হয়; কারও হয়তো ডিবেটের প্রতি আগ্রহ বেশি। যার যেই জায়গাটা থাকে, যার যে পেশাতে শাইন করার ইচ্ছা রয়েছে, সরকারের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা তোমাদের করা হবে।

মাহদী আমিন বলেন, আজকে যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছো, তোমরাই তো আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমরাই বাংলাদেশ গড়ে তোলার কাণ্ডারি। তোমরা সবাই মিলেমিশে কাঁধ মিলিয়ে দেশের জন্য; মানুষের জন্য সুনাগরিক হিসেবে কাজ করে যাবে সেটাই আমাদের প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

 

  • সর্বশেষ