শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

মনিরুল ইসলাম : বাংলাদেশে প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতির মধ্যে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে বড় পরিবর্তন এসেছে দেশভিত্তিক শীর্ষ তালিকায়। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি’র তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের উপস্থিতি বাড়ার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

দেশভিত্তিক হিসেবে দেখা যায়, আলোচ্য অর্থবছরে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটি আবারও শীর্ষ অবস্থান দখল করেছে।

অন্যদিকে, আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার, যা শীর্ষ তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে।

এছাড়া যুক্তরাজ্য থেকে এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ