শিরোনাম
◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী ◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হুইলচেয়ারে সংসদে ফিরলেন মির্জা আব্বাস, ৫ মাস পর উষ্ণ অভ্যর্থনা

মনিরুল ইসলাম: দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে তিনি সংসদ কক্ষে প্রবেশ করেন।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসার জন্য যান মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণ শেষে 

গত বুধবার  ২ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে দেশে ফেরেন তিনি। দীর্ঘদিন পর সংসদে তার উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’

স্পিকারের বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিবাদন জানান। এ সময় সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিনই সংসদে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তার বার্তা দিয়েছেন মির্জা আব্বাস।

  • সর্বশেষ