শিরোনাম
◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার  বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনসহ সার্বিক নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিনিধিদলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সৌজন্য সাক্ষাৎটি একটি প্রথাগত আনুষ্ঠানিকতার অংশ হলেও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের  প্রস্তুতি জোরদার করছে—এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ