শিরোনাম
◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:৩২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও)

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।

মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।

এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা তিনটি সাপ মেরে ফেলেন। তবে সাপগুলো কোন জাতের তা জানা যায়নি।

এদিকে, সচিবালয়ের ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে। এতে আতঙ্কিত বোধ করছেন তারা।

Advertisement

ভবনের ১৯ তলায় অফিস করেন এমন একজন প্রোগ্রাম অফিসার জাগো নিউজকে বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, তিনি বলেন, নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে এরা বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।

  • সর্বশেষ