মনিরুল ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনসহ সার্বিক নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিনিধিদলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সৌজন্য সাক্ষাৎটি একটি প্রথাগত আনুষ্ঠানিকতার অংশ হলেও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে—এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।