শিরোনাম
◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?   ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা মিলবে নির্দিষ্ট পাসপোর্টে

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ৩৪টি দেশের। এর মধ্যে ৩১টি দেশের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আরও দু’টি দেশের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি কার্যকর রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-২ থেকে প্রকাশিত তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। 

তালিকাটি চলতি বছরের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সঙ্গে।

এর বাইরে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। আর মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি রয়েছে। তবে কর্মসংস্থানের জন্য মালদ্বীপে যেতে হলে এই সুবিধা প্রযোজ্য হবে না। 

  • সর্বশেষ