ডেস্ক রিপোর্ট : মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গেছে। আজ শুক্রবার বা আগামীকাল শনিবার যে কোনো সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ইতোমধ্যে কয়েকটি গাড়ি প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণসহ ছয় থেকে সাতজনের জায়গা হচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় বিএনপির সিনিয়ররা এবং জোটের নেতাদের মধ্য থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানান তিনি। -- সূত্র, যুগান্তর