শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থবছরের নতুন সূচি: ১ এপ্রিল থেকে শুরু, ৩১ মার্চ শেষ

মনিরুল ইসলাম : সরকার দেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে প্রতি বছরের ১ এপ্রিল এবং শেষ হবে পরবর্তী বছরের ৩১ মার্চ। এ পরিবর্তনের অংশ হিসেবে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা মধ্যবর্তী বছর হিসেবে বিবেচনা করে তা নয় মাসে—জুলাই থেকে মার্চ পর্যন্ত—সমাপ্ত করা হবে।

আজ সোমবার ১৭ আগস্ট  সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর হিসাব করা হয় ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। তবে সরকারের মূল্যায়নে দেখা গেছে, এই সময়সীমার কারণে বর্ষাকাল—বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে—অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বৃষ্টিপাতের কারণে উন্নয়নকাজ বিলম্বিত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ বাড়ে।

নতুন সময়সূচি অনুযায়ী অর্থবছর ১ এপ্রিল থেকে শুরু হলে বর্ষা শুরুর আগেই অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এতে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়বে এবং ব্যয় ও সময় অপচয় কমবে বলে মনে করছে সরকার।

এদিকে, অর্থবছরের সময়কাল পরিবর্তনের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনরা অন্তর্ভুক্ত থাকবেন।

এ পরিবর্তন কার্যকর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন ডিজিটাল ও প্রশাসনিক সিস্টেমেও প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী সময়। ওই বছর জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে অর্থবছর শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি অনুযায়ী সরকারের সকল আর্থিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়