শিরোনাম
◈ এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডিমন্ত্রী হতে পারেন ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:২২ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ২৫ কোম্পানির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন দিগন্তের ইঙ্গিত

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির প্রতিনিধিদের বৈঠককে “অত্যন্ত ফলপ্রসূ” বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, এ বৈঠকে কার্যকর আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতে স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করার পথ আরও সুদৃঢ় হবে।

আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট  সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে -এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং -এর দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপ।

বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন খাতের অভিজ্ঞ কূটনীতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার ১২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন একই প্রতিনিধিদল। সেই বৈঠকেও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর আগ্রহ ভবিষ্যতে বাংলাদেশের শিল্প ও জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে।

মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করার জন্য এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি টেকসই ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়