শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে জাল দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি: ভুয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার

​মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে জাল খাজনার দাখিলা (রশিদ) ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রিফাত মোল্লা নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়,বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করতে আসেন রিফাত। রেজিস্ট্রি প্রক্রিয়াকালে তার দাখিল করা খাজনার দাখিলা দেখে পলাশ সাব-রেজিস্টার মো. মিজানুর রহমানের সন্দেহ হয়। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন।

সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে নথিপত্র যাচাই-বাছাই করেন। এতে দাখিলকৃত খাজনার রশিদটি সম্পূর্ণ জাল প্রমাণিত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পলাশ থানা পুলিশ।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, দলিল সম্পাদনের সময় সাব-রেজিস্টার মহোদয়ের সন্দেহ হলে আমাকে জানানো হয়। ঘটনাস্থলে এসে কাগজপত্রের জালিয়াতির প্রমাণ পাই। এ ঘটনায় আমার অফিসের সংশ্লিষ্ট কর্মী বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন।

​পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান,সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

  • সর্বশেষ