শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না দেখানোর কিংবা হয়রানি না করার আদেশ ছিল হাইকোর্টের। সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সে সঙ্গে হাইকোর্টকে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনের পর এজাহারে নাম নেই—এমন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছিল। হাইকোর্ট গত মাসে রুলসহ আদেশ দেন। সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারিসহ এই আদেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ফৌজদারি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলেও তদন্ত কর্মকর্তা যদি তদন্তে সম্পৃক্ততা পান, তাহলে তিনি তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ