শিরোনাম
◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ ◈ পটুয়াখালীর খামারে আড়াই শতাধিক সাপ, বিষ থেকে তৈরি হবে জীবনরক্ষাকারী অ্যান্টিভেনম ◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা?  ◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে, যা জানা গেলো

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। নতুন এই কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর আলোচনা রয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। 

সভাতে বলা হয়েছে, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগেরবারের মতো দুই বছরে ধাপে ধাপে দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

সভায় কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর ত্রুটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, আর মাত্র দুই থেকে তিনটি সভার মাধ্যমেই এই সুপারিশ চূড়ান্ত করা হবে। এরপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

এদিকে, নতুন বেতনকাঠামোতে নিচের দিকের গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন কমিটির বেশির ভাগ সদস্য। 

মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাও নতুন করে বিন্যাস করা হচ্ছে।

আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পর্যালোচনা কমিটির সদস্যরা। 

আগামী ২৩ বা ৩০ জুলাই অনুষ্ঠেয় নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর আহ্বানে যেকোনো দিনের বৈঠকে এটি অনুমোদন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়