শিরোনাম
◈ জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা:: সংসদে শিক্ষামন্ত্রী ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০ ◈ সংসদে প্রশ্নোত্তরের পরই ইন্টারভিউ দেব: পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী ◈ ‘ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’: যে ভাইরাল অডিও ঘিরে সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী ◈ সড়কে জুনে ঝরল ৪৬৩ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জনের মৃত্যু

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা:: সংসদে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুন মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

সংসদে লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কিনা। যদি পরিবর্তন হয় তাহলে কখন হবে?

এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরো আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়