শিরোনাম
◈ সংরক্ষিত নারী এমপিদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, তাদের দায়িত্ব পুরো বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের ছাদ চুইয়ে পানি, ডেপুটি স্পিকারের ঘরেও ‘বাটি থেরাপি’! ◈ ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধ নয়, নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী ◈ ‘আঙ্কেল, একটা ছবি তুলবো প্লিজ’—শিক্ষার্থীদের আবদারে থামলেন প্রধানমন্ত্রী, বললেন ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি’(ভিডিও) ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার ◈ প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, জুলাইয়ের ১২ দিনে এলো ১৩২ কোটি ডলার ◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উপহার দিলেন খেলাধুলার সরঞ্জাম

‘আঙ্কেল, একটা ছবি তুলবো প্লিজ’—শিক্ষার্থীদের আবদারে থামলেন প্রধানমন্ত্রী, বললেন ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি’(ভিডিও)

সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আসসালামুয়ালাইকুম, কেমন আছো সবাই?’ জবাবে নিচে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা একসঙ্গে বলে, ‘আলহামদুলিল্লাহ।’

বরিশাল সফরে গিয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস।

এরপর এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে ছবি তোলার আবদার জানায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশে শিক্ষার্থীরা বলে, ‘প্লিজ আঙ্কেল’, যাতে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী ছবি তোলার সম্মতি দিয়ে বলেন, ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি।’ এরপর তিনি গাড়িতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেন। একপর্যায়ে তিনি একজন শিক্ষককে এগিয়ে আসতে বলেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে জানতে চান, ‘তোমরা স্পোর্টস ভালোবাসো কে কে?’ পরে তিনি তাদের বল ও ব্যাডমিন্টন দেন।’

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারসামগ্রী নিয়ে নিচে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেন।

উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলে, ‘থ্যাংক ইউ আঙ্কেল।’

একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির সিঁড়ি থেকে আরও এক ধাপ নিচে নেমে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমাকে চেনো? আমার নাম কী জানো?’

জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, ‘হ্যাঁ।’ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘বলো তো আমি কে?’ তখন শিক্ষার্থীরা একসঙ্গে জবাব দেয়, ‘তারেক রহমান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়